গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment কপ ইউনিভার্সে আরও অ্যাকশন

    কপ ইউনিভার্সে আরও অ্যাকশন

    0
    184
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রোহিত শেঠি আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত সেই ঘোষণাটি অবশেষে দিয়ে দিয়েছেন। রণবীর সিং অভিনীত সিম্বা এবং অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী’র সিক্যুয়েল আসছে বলে জানিয়েছেন পরিচালক।

     তিনি জানিয়েছেন,এই কপ ইউনিভার্সে আরও নতুন চরিত্র যুক্ত হবে এবং একাধিক নতুন সিনেমাও তৈরি হবে। রোহিত শেঠি বলেছেন, সিম্বারও দ্বিতীয় পর্ব আসবে,সূর্যবংশীর গল্পও এগিয়ে চলবে। আরও চরিত্র যুক্ত হবে। সেই সঙ্গে আরও সিনেমা তৈরি হবে কপ ইউনিভার্সে। তাঁরা এই ইউনিভার্সটা তৈরি করেছেন ঠিক এজন্যই।তিনি আরও জানিয়েছেন, শুরুতে এই ইউনিভার্স তৈরির কোনও পরিকল্পনা ছিল না। ২০১১ সালে সিঙ্ঘাম নির্মাণের সময় তিনি ভাবেননি যে এটি একদিন এমন বিশাল এক ব্র্যান্ডে রূপ নেবে। পরে সিম্বা’র চিত্রনাট্য তৈরির সময় থেকেই বিভিন্ন পুলিশ চরিত্রকে একত্র করার ভাবনা গড়ে ওঠে।গোলমাল’খ্যাত পরিচালক রোহিত শেঠি জানিয়েছেন,অজয় দেবগণ, দীপিকা পাডুকোন, রণবীর সিং ও করণ জোহরের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি বলেছেন, রাতের যে কোনও যাদের ফোন করতে পারেন তাদের মধ্যে অজয়, রণবীর আর দীপিকা রয়েছেন। তাঁদের সম্পর্কটা খুবই গভীর। তিনি আরও বলেছেন, যখন সিঙ্ঘাম এগেইন সিনেমা নির্মাণের শেষ ধাপের শুটিং বাকি ছিল তখন দীপিকা চার মাসের অন্তঃসত্ত্বা।সেই অবস্থাতেও তিনি শুটিংয়ে অংশ নেন।

    এমন সম্পর্ক আজকের দিনে সত্যিই বিরল।উল্লেখ্য, রোহিত শেঠির শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সিঙ্ঘাম এগেইন-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, রণবীর সিং ও অক্ষয় কুমার।