গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports অ্যাস্টন ভিলার ম্যাচের ঘটনায় আরো গ্রেপ্তার

    অ্যাস্টন ভিলার ম্যাচের ঘটনায় আরো গ্রেপ্তার

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে সহিংসতার ঘটনায় বার্মিংহাম বিমানবন্দর থেকে ইয়াং বয়েজ সমর্থক আরো ছ’জনকে গ্রেপ্তার করেছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।

     এতে করে ম্যাচ চলাকালীন দু’জনকে আটকসহ মোট আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পায় অ্যাস্টন ভিলা।তবে ম্যাচ চলাকালে সুইস ক্লাব ইয়াং বয়েজের সমর্থকদের একাংশ ভাঙচুর ও সহিংস আচরণে জড়িয়ে পড়ে।পুলিশ এবং ভিলা খেলোয়াড়দের দিকে ভাঙা আসন,কয়েনসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়। এসময় ডাচ ফরোয়ার্ড মালেন মাথায় আঘাত পান এবং কয়েকজন পুলিশ সদস্যও আক্রান্ত হন।পুলিশ প্রথমে দু’জনকে মারামারি, সহিংসতা সৃষ্টি ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগে আটক করে। পরে শুক্রবার বিকেলে বার্মিংহাম বিমানবন্দর থেকে আরো ছ’জনকে গ্রেপ্তার করা হয়।ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সুপারিনটেনডেন্ট পল মাইনর বলেছেন,বেশির ভাগ সমর্থক ভালো পরিবেশ বজায় রাখলেও, অল্প সংখ্যক ইয়াং বয়েজ সমর্থক সহিংসতা সৃষ্টি করে ম্যাচটি ব্যাহত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বডি-ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।এদিকে ইয়াং বয়েজ সমর্থকদের পূর্বেও এমন ঘটনার ইতিহাস রয়েছে। দু’ বছর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সমর্থকদের অসদাচরণের জন্য ক্লাবটি ২৮ হাজার ২৫০ ইউরো জরিমানা গুনেছিল।

    আর চলতি বছরের শুরুতে সেল্টিকের বিপক্ষে আতশবাজি ব্যবহারের কারণে আরো ১৮হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরো গ্রেপ্তার হতে পারে।