আন্তর্জাতিক ট্রাইবুনালে হাসিনার বিরুদ্ধে আরও মামলা

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আরও দু’টি মামলা শুরু হয়েছে। এই সঙ্গে পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে একটি মামলায় কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনা-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২-এ।

জানা গেছে ২০১৩ সালের ৫ মে বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।অভিযোগটি দাখিলের পর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দিয়েছে।

আর এই মামলার আসামিদের মধ্যে যারা অন্য মামলায় গ্রেফতার আছেন তাদের হাজির করার পাশাপাশি অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি করা হয়েছে। সেই সাথে আগামী ১৬ আগস্ট এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার ৪১ জন আসামির অন্যতম হলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তৎকালীন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু।