পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃতের আরও কীর্তি ফাঁস 

0
369
ছবি সৌজন্যে : ফাইল
পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃতের আরও কীর্তি ফাঁস, অভ্যন্তরীণ রিপোর্টেও নির্যাতনের উল্লেখ রয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য রয়েছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়কে রিপোর্ট জমা অভ্যন্তরীণ কমিটির। এই রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা দেবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পাঁশকুড়া হাসপাতালের ঠিকা সংস্থার কর্মীদের বয়ান রেকর্ড। হাসপাতাল কর্মীদেরও বয়ান রেকর্ড যৌন নিগ্রহ সম্পর্কিত অভ্যন্তরীণ কমিটির। অভিযুক্ত জাহির আব্বাস খান নিয়মিত অত্যাচার-শোষণ করত। ভয় দেখিয়ে অতিরিক্ত কাজ করানো হত। জাহিরের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারেননি কর্মীরা।
ঠিকাদার সংস্থায় নজরদারির কোনও ব্যবস্থাপনা ছিল না, উল্লেখ জেলা স্বাস্থ্য দফতরের যৌন নিগ্রহ সংক্রান্ত অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে।