গ্রাম থেকে শহর
News & Much More

26.4 C
Kolkata
26.4 C
Kolkata
More
    Home Newsdesk কলকাতায় আরও বাহিনী, জেলায় রুটমার্চও 

    কলকাতায় আরও বাহিনী, জেলায় রুটমার্চও 

    0
    2350
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটমুখী পশ্চিমবঙ্গে কলকাতার জন্য আরও কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। রবিবার প্রথম দফায় রাজ্যে এসে পৌঁছেছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
    এরপর দ্বিতীয় দফায় আবারও ২৪০ কোম্পানি বাহিনী পৌঁছবে রাজ্যে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে কলকাতায়। কলকাতায় মোতায়েন থাকবে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী মোতায়েনের নিরিখে দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। বিরোধী দলনেতার জেলায় টহল দেবে ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমানে মোতায়েন থাকবে ২৫ কোম্পানি বাহিনী। অনুব্রত মণ্ডলের বীরভূমে টহল দেবে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে থাকবে ২০ কোম্পানি বাহিনী। ব্যারাকপুর কমিশনারেটে থাকবে ১৯ কোম্পানি বাহিনী। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই মোতায়েন হবে আরও ২৮ কোম্পানি বাহিনী। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ কোম্পানি। এদিকে, ভোট ঘোষণার আগেই বাঁকুড়া জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল।
    টহল দেওয়ার পাশাপাশি ভোট বুথের পরিস্থিতি ঘুরে দেখলো কোন্দীয় বাহিনীর সদস্যরা। হাবড়ায় বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর তরফে চলছে রুট মার্চ সঙ্গে রয়েছে হাবড়া থানার পুলিশ।