
ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি।
বিষয়টি নিয়ে তিনি যে ক্ষুব্ধ, তা-ও স্পষ্ট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর ক্ষোভের কারণ জানতেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এক জন খুব ভাল মানুষ। উনি দারুণ মানুষ। কিন্তু উনিও জানতেন, তিনি খুশি নন। তাঁকে খুশি রাখা জরুরি ছিল। ডোনাল্ড ট্রাম্প অখুশি’ থাকার কারণ সবিস্তার ব্যাখ্যা না-করলেও মনে করা হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত সুনজরে দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট।
