
ঠিক মত এসআইআর হলে রাজ্যে ১ কোটিরও বেশি অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। রাজ্যে এসআইআরের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন ডেডলাইন বাধতেই মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে। বিকেল বেলায় ক্যামেরা বন্ধ করে ভোট দেবে এটা চলতে পারে না। তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। দলমত নির্বিশেষে ভোটাররা বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন। রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেছেন বিহারেও অনেক অভিযোগ এসেছিল, ৬৫ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। সব রাজনৈতিক দল বিষয়টিকে মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।
যারা বাধা দিয়েছিলেন তারা এখন মেনে নিয়েছে। সংবিধানে নির্বাচন কমিশনকে স্বাধীন দায়িত্বভার দেওয়া আছে। তাই কে কি বললেন, কার কি ক্ষমতা রয়েছে এসব তোয়াক্কা করে না কমিশন।
