৩ দিনে ১০ লক্ষ, দিঘায় ঢল পুণ্যার্থীদের

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
অক্ষয়তৃতীয়ার দিন দরজা খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে পুণ্যাথীর ঢেউ উপচে পড়ছে দিঘার জগন্নাথ মন্দিরে।
ইসকনের তরফে দাবি করা হয়েছে ৩ দিনে অন্তত ১০ লাখ পুণ্যার্থী জগন্নাথ দর্শন করেছেন। প্রত্যেকদিন সকাল ৬টায় খুলে যাচ্ছে মন্দিরের দরজা। দুপুর ১ টা পর্যন্ত পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারেন। তারপর দুঘণ্টা বন্ধ থাকছে মন্দির। এরপর বিকেল ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে মন্দিরের দরজা। ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন প্রথম দু’দিনেই ৭ লাখ পুণ্যার্থী জগন্নাথ দর্শন করেছেন। প্রত্যেকদিন জগন্নাথ দেবকে ৫৬ ভোগ অর্পণ করা হচ্ছে। সেই ভোগ বিতরণ করা হচ্ছে পুণ্যার্থীদের মধ্যেও। পুণ্যার্থীরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে যাচ্ছেন।
পুজো দেওয়ার পর সেবাইতরা পুণ্যার্থীদের হাতে ডালা ফেরত দিচ্ছেন। প্রণামীর জন্য নির্দিষ্ট বাক্স রাখা হয়েছে। পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররাই ভিড় নিয়ন্ত্রণ করছেন।