
শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০৮টি ট্রেন বাতিলে সরস্বতীপুজোয় দুর্ভোগের আশঙ্কা। বালিগঞ্জ এবং কাঁকুড়গাছিতে নন ইন্টারলকিং কাজের জন্য বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
শনিবার থেকে সোমবার ভোর পর্যন্ত কাজ চলবে। এর জেরে বজবজ লাইনের ট্রেনগুলো শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করবে না। পরিবর্তে বজবজ থেকে নিউ আলিপুর পর্যন্ত যাতায়াত করবে। কাঁকুড়গাছি রোড হয়ে সরাসরি গুরুদাস হল্ট এবং বালিগঞ্জ সংযোগকারী কর্ড লাইনের ট্রেনগুলোকে এই কদিন শিয়ালদহের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
যদিও রেলের তরফে বলা হয়েছে ইন্টারলকিংয়ের কাজের জন্য ১ এবং ২ তারিখ ১০৮টি ট্রেন চলবে না। ১ ফেব্রুয়ারি ৫৯ টি এবং ২ ফেব্রুয়ারি ৪৯ টি ট্রেন বাতিল হয়েছে। তবে ৩ ফেব্রুয়ারি কোনও ট্রেন বাতিল থাকছে না।
