রাজ্যের সাড়ে ১১ লাখেরও বেশি দিদি লাখপতি

0
164
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

পশ্চিমবঙ্গের সাড়ে ১১ লাখেরও বেশি দিদি লাখপতি হয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এমনটাই দাবি করেছে বিজেপি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে মন্ত্রী কোটা শ্রীনিবাস পুজারি জানিয়েছেন এমনই তথ্য দিয়েছেন।

কেন্দ্রীয় সরকার দরিদ্র, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। বিভিন্ন মানুষের চাহিদা বিবেচনা করে এই প্রকল্পগুলো নিয়ে এসেছে। সরকারের বেশিভাগ প্রকল্পই দারিদ্র এবং অসহায়দের জন্য। মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিশেষ করে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প। সরকারের এই প্রকল্পগুলোর মাধ্যমে সারা দেশের কয়েক লাখ মানুষ উপকৃত হচ্ছেন। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।