
২ দিনেরও বেশি সময় ধরে তুরস্কের বিমানবন্দরে আটকে রয়েছেন প্রায় ২৫০ জন যাত্রী। লন্ডন থেকে মুম্বই আসার পথে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের বিমানবন্দরে অবতরণ করে ভার্জিন আটলান্টিক সংস্থার বিমান। ২০০-র ও বেশি ভারতীয় রয়েছেন ওই বিমানে। তাদের সকলকেই একই শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। পর্যাপ্ত পানীয় জল, প্রবল ঠান্ডার মধ্যে প্রয়োজনীয় কম্বল পর্যন্ত দেওয়া হয়নি বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা।
বিমান সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প হোটেলের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তাঁদের সমস্ত রকম সয়োগসুবিধা দেওয়া হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় রাত ১২ টাব মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বিকল্প বিমান জানিয়েছে বিমানসংস্থা।
