
এসএসসি-র একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের রেজাল্টপ্রকাশ হয়েছে। ইন্টারভিউয়ের আগে ভেরিফিকেশন হবে।
প্রায় ২০ হাজার প্রার্থীর ইন্টারভিউয়ের রেজাল্ট প্রকাশ হয়েছে বলে খবর। এসএসসি-র ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এসএসসি-র একাদশ-দ্বাদশে শিক্ষকের শূন্যপদ প্রায় সাড়ে ১২ হাজার। জানা গিয়েছে চাকরিহারাদের অধিকাংশই ইন্টারভিউয়ের তালিকায় রয়েছেন। ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা হয়। রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। ৩৫ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। প্রতি বিষয়ে পরীক্ষায় মোট নম্বর ছিল ৬০। এসএসসি-র তরফে জানানো হয়েছিল শিক্ষক নিয়োগের শূন্য পদের সংখ্যা সাড়ে ১২ হাজার।
একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন আড়াই লাখেরও বেশি পরীক্ষার্থী। শেষপর্যন্ত পরীক্ষায় বসেছিলেন ২ লাখ ২৯ হাজার পরীক্ষার্থী।
