
এসআইআর-র খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে ৫৪ লাখেরও বেশি ভোটারের নাম। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।
শনিবার দুপুর পর্যন্ত কমিশনের তথ্য অনুযায়ী ৫৪ লাখেরও বেশি ভোটারের নাম বাদ যেতে পারে বলে খবর। মৃত ভোটারদের নাম ছাড়াও স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট, অস্তিত্বহীন ভোটার রয়েছে তালিকায়। তবে বাদ পড়া তালিকা এখনও চূড়ান্ত নয়। ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এনুমারেশন ফর্মের সমস্ত তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর নির্ধারিত করা হয়েছে।
পুরো প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। মনে করা হচ্ছে ৪০ লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে।








