‘সত্যনারায়ণ কথায়’ প্রসাদ খেয়ে অসুস্থ ৬০-র বেশি

0
27
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
উত্তরপ্রদেশে গৃহস্থের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬০- জনের বেশি। এমনই জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। উত্তরপ্রদেশের কনৌজের সিমুয়াপুর গ্রামে মুন্না লাল কাশ্যপের বাড়িতে ঘটে ঘটনাটি।
প্রসাদ খাওয়ার পরপরই সেই রাতেই একে একে অনেকে অসুস্থ বোধ করতে শুরু করেন। প্রাথমিকভাবে তাঁদের প্রাইভেট প্র্যাক্টিশনারদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে একে একে সকলকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জেলা হাসপাতালের এক চিকিৎসক আকাঙ্খা বলেছেন, রাত সাড়ে ১০টা নাগাদ এখানে পৌঁছান ৬২ জন রোগী। তাঁদের মধ্যে ১৪ জন রোগীর অবস্থা গুরুতর ছিল। তাঁদের তিরওয়ায় মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বাকি রোগীদের চিকিৎসা করা হচ্ছে। অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এমনই জানিয়েছেন আধিকারিকরা।