গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বাংলাকে এক ডজনেরও বেশি ট্রেন উপহার প্রধানমন্ত্রীর : বৈষ্ণব

    বাংলাকে এক ডজনেরও বেশি ট্রেন উপহার প্রধানমন্ত্রীর : বৈষ্ণব

    0
    56
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোটমুখী বাংলাকে এক ডজনেরও বেশি ট্রেন উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদা স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

    হাওড়া-গুয়াহাটি রুটে চলবে এই ট্রেন। একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। শনিবারই গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বন্দে ভারত স্লিপার ট্রেন।

    এছাড়াও অমৃতভারত স্টেশন প্রকল্পে পশ্চিমবঙ্গে ১০১টি স্টেশনের পুনর্গঠন হচ্ছে। পশ্চিমবঙ্গে রেলওয়ের উন্নয়নে ১৩ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী।