
২০২৫-২৬ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
একইসঙ্গে এই বাজেটকে চমৎকার জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেলওয়ের জন্য বড় বরাদ্দ। নতুন লাইনের কাজ হবে। সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। গত বছর সুরক্ষায় ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা হয়েছে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। যাত্রীদের সুরক্ষায় যা বড় পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেছেন। কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বিকশিত ভারতের রোডম্যাপ হল কেন্দ্রীয় বাজেট।
আগামী দুই-তিন বছরের মধ্যে দেশে ২০০টি নতুন বন্দেভারত এক্সপ্রেস, ১০০টি অমৃত ভারত ট্রেন, ৫০টি নমো ভারত র্যাপিড ট্রেন, ১৭ হাজার ৫০০টি সাধারণ নন এসি কোচের ব্যবস্থা করা হবে।





