
তৃণমূল কংগ্রেসের আরও ৪টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ ব্যাঙ্কের কাছ থেকে লেদেন সংক্রান্ত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে।
বয়ান রেকর্ড করা হয়েয়ে আখরুজ্জামানদের। আর সেই মামলাতেই আরও অ্যাকাউন্ট ফ্রিজ করা নির্দেশ দিয়েছে বিধাননগর সাইবার পুলিশ। এর আগেও এইচডিএফসির ৩টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। পরবর্তীতে সেই অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে ইডি। এবার এই তিনটে অ্যাকাউন্ট নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ব্যাঙ্ক।
বৃহস্পতিবার কালীঘাট তৃণমূলকে অ্যাকাউন্টের অর্থ ব্যবহারে শর্ত সাপেক্ষে ছাড় দেয় হাইকে দৈনন্দিন কাজে দল অ্যাকাউন্টের টাকা ব্যবহার করতে পারবে ঠিকই তবে অনুমতি নিতে হবে স্পেশাল অফিসারের।
