গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরু

    ধর্ষণের অভিযোগে হাকিমির বিচার শুরু

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স

    প্যারিস সেন্ট জার্মেই ,পিএসজি ও মরক্কো জাতীয় দলের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরুর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রসিকিউটররা।

    নঁতের প্রসিকিউটর অফিস জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এ ঘটনার অভিযোগ আদালতে পাঠানোর সুপারিশ করা হয়েছে প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, এখন তদন্তকারী বিচারকের দায়িত্ব এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।উল্লেখ্য,২০২৩ সালের মার্চে ২৪ বছর বয়সী এক মহিলা হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।অভিযোগ অনুযায়ী, ওই মহিলাকে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্যারিসের নিজের বাড়িতে ডাকেন হাকিমি। তখন হাকিমির স্ত্রী ও সন্তানরা ছুটিতে ছিলেন। ট্যাক্সিভাড়াও নাকি দেন তিনি। নারীটি অভিযোগ করেন, বাড়িতে গিয়ে হাকিমি তাকে জোরপূর্বক যৌন হয়রানির পর ধর্ষণ করেন।কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি এক বন্ধুকে খবর দেন। পরে বন্ধু এসে তাকে নিয়ে যান।

    যদিও ওই মহিলা আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি, তবু প্রসিকিউটররা তদন্ত শেষে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।তবে আশরাফ হাকিমি অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।