
মুর্শিদাবাদে বাবরি মসজিদ-র বিষয়ে রাজনীতি রয়েছে, কিন্তু তা নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তিনি বলেছেন, কোনও সময় উত্তেজনা প্রবন হয়ে কাজ করেন না, যাতে মানুষের সমস্যা তৈরি হয়।
তাঁর বক্তব্য, ৬ ডিসেম্বর-কে কেন্দ্র করে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হবে, এটা কখনোই মেনে নেওয়া হবে না। এই পরিস্থিতিতে মুসলমানের কোনো লাভ হবে বলে মনে হয় না। মসজিদ রাজনীতির জন্য নয়। বাবরি মসজিদ নিয়ে মুসলমান সমাজ সুপ্রিম কোর্টে সুবিচার পায়নি।
বিজেপি সরকার মন্দির করেছে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটা রাজনৈতিক হিংসার আবহ তৈরি হবে এটা চাইবেন না।
