মুম্বইয়ের অধিকাংশ হোর্ডিংই বেআইনি, নড়েচড়ে বসেছে প্রশাসন

0
164
MUMBAI ER ADHIKANGSO HODING E BEAINI 1
MUMBAI ER ADHIKANGSO HODING E BEAINI 1

মুম্বইয়ের অধিকাংশ হোর্ডিংই বেআইনি। মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

মুম্বইয়ে ধুলোঝড়ে বড় বিলবোর্ড ভেঙে তাতে চাপা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল। বিলবোর্ড বিপর্যয়ের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শহর জুড়ে যে সব বিজ্ঞাপন হোর্ডিং, বিলবোর্ড রয়েছে, তা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হতেই জানা গিয়েছে, শহরে ৬২টি হোর্ডিং-র মধ্যেই ৬০টির ক্ষেত্রেই কোনও ছাড়পত্র নেই। শহরের কোথাও হোর্ডিং, ব্যানার বা বিলবোর্ড লাগাতে গেলে সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুমতি নেওয়ার প্রয়োজন। নো অবজেকশন সার্টিফিকেট পেলেই তবে বিজ্ঞাপনী হোর্ডিং দিতে পারে কোনও সংস্থা। কিন্তু মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির-র প্রকাশিত নয়া তথ্য বলছে, বিএমসি-র অনুমতি নিয়ে শহরে লাগানো বেশির ভাগ হোর্ডিংয়ের ক্ষেত্রেই এনওসি নেই। বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিজ্ঞাপনদাতাদের নোটিস জারি করে জানিয়েছে, অবিলম্বে যেন তারা এমএইচডিএ- র কাছ থেকে এনওসি সংগ্রহ করে। যদি তা করতে ব্যর্থ হয়, তবে বিজ্ঞাপনের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পাশপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে ।