
১৩ রাজ্যের পুলিশের নিশানায় থাকা মোস্ট ওয়ান্টেড অপরাধীকে অবশেষে ৫ বছর পর পাকড়াও করেছে বিধাননগর পুলিশ। যাঁকে ধরতে গিয়ে তেরোটি রাজ্যের পুলিশ তৈরি করেছিল বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ, চালানো হচ্ছিল ২৪ ঘণ্টা নজরদারি— সেই মোস্ট ওয়ান্টেড অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে।
অভিযুক্ত দক্ষিণ ভারতের বাসিন্দা, সম্ভবত বেঙ্গালুরু শহরের। সূত্রের খবর, অপরাধজগতের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের সম্পর্ক ছিন্ন হয়। তারপর থেকেই হোটেল থেকে হোটেলে, শহর থেকে শহরে নিজেকে ঘুরতে আসা ভদ্রলোক হিসেবে পরিচয় করতেন তিনি। কোনও বড় শহরে গিয়ে মাঝারি মানের হোটেল ভাড়া নিতেন।
তারপর সেখানে থাকা অন্য অতিথিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। মাঝরাতে বন্ধুর নগদ টাকা, ক্রেডিট ও ডেবিট কার্ড, ল্যাপটপ, মোবাইল ফোন নিয়ে চম্পট দিতেন তিনি।
