সিলিংয়ে ঝুলছে মা ও ২ পুত্র, পাশে সুইসাইড নোট! 

0
106
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একই পরিবারের তিন জনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিল্লির কালকাজিতে। বন্ধ ঘর থেকে মা এবং দুই পুত্রের দেহ উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, তিন জনই আত্মহত্যা করেছেন। তবে কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালকাজি থানায় পিসিআর ফোনে এই আত্মহত্যার খবর দেওয়া হয়। মৃতেরা হলেন অনুরাধা কপূর এবং তাঁর দুই পুত্র আশিস এবং চৈতন্য। জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল কপূর পরিবারে।
দুপুর নাগাদ পুলিশ এবং আদালতের কর্মী সম্পত্তি দখলের আদেশনামা ধরাতে এসেছিলেন। কিন্তু ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বার বার ডাকাডাকি, দরজা ঠেলাঠেলি করেও কোনও লাভ হয়নি। তখন ওই বাড়ির একটি ডুপ্লিকেট চাবি জোগাড় করে দরজা খোলা হয়। দেখা যায় বাড়ির সিলিং ফ্যান থেকে তিন জনের দেহ ঝুলছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে।