
৬ মাসের শিশুকে কল্যাণীতে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগে মাকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার কল্যাণীর সগুনার তেলিগাছা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ নিজের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে পাশের নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন মা রূপা ঘোষ। রূপা প্রথমে দাবি করেছিলেন তার সন্তান ঘর থেকে হঠাৎ করে চুরি হয়ে গিয়েছে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। মায়ের কথাবার্তায় পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী অফিসাররা। এরপরেই রূপা ঘোষ স্বীকার করেছেন তিনিই ছেলেকে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলেছেন। এরপরেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে রূপা ঘোষের এটি দ্বিতীয় বিয়ে।
পেশায় জলের ব্যবসায়ী সোমনাথ ঘোষের সঙ্গে ৩ বছর আগে বিয়ে হয়। তবে বিয়ের অশান্তি চলছিল। এলাকাবাসী রূপার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
