মায়ের বিরুদ্ধে সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব

মায়ের বিরুদ্ধে কোলের শিশু-কে অ্যাসিড খাওয়ানোর অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ থানার নকপুল কাটাবাগান এলাকায়। জানা যায়, অভিযুক্ত মা তপতী বাড়ুই।

২০১৯ সালে অমিতোষ বারুই এর সঙ্গে তার বিয়ে হয়। অমিতেশ বাবুর প্রথম পক্ষের স্ত্রী দীর্ঘ অসুস্থতার কারণে মারা যান। তারপরেই তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কর্মসূত্রে সৌদি আরব থাকেন। অমিতোষ-র বড় মেয়ের নাম প্রীতি বাড়ুই। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরেই ঘটেছে এমন ঘটনা। মা তপতী বাড়ুই নিজের এক বছর এক মাসের সন্তানকে অ্যাসিড খাওয়ায় এবং নিজেও খান বলে অভিযোগ। স্থানীয়রা জানতে পেরেই তড়িঘড়ি তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসার পরেই বাচ্চাটি ছেড়ে দেওয়া হয়। এবং তাঁকে আটক করা হয়। বনগাঁ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।