গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সম্পত্তির লড়াইয়ে শর্মিলার পাশে মা, ব্রাত্য জগন্মোহন

    সম্পত্তির লড়াইয়ে শর্মিলার পাশে মা, ব্রাত্য জগন্মোহন

    0
    121
    সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে মেয়ে তথা কংগ্রেস নেত্রী ওয়াইএস শর্মিলার পাশে দাঁড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির মা ওয়াইএস বিজয়াম্মা। একটি খোলা চিঠিতে অন্ধ্রপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির স্ত্রী জানিয়েছেন, তাঁর কন্যা ওয়াইএস শর্মিলা পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
    তিনি জগন্মোহন রেড্ডির নির্দেশে রাজনীতিতে নিঃস্বার্থভাবে কাজ করেছেন।জগন্মোহন রেড্ডির ক্ষমতার উত্থানের নেপথ্যে ওয়াইএস শর্মিলার অনেক প্রচেষ্টা রয়েছে। একজন মা হিসাবে, তাঁর কাছে সব সন্তান সমান। তাই এক সন্তানের প্রতি অবিচার হওয়া দেখা বেদনাদায়ক। একজন মা হিসাবে, অন্যায় আচরণ করা সন্তানকে নিয়ে কথা বলা তাঁর কর্তব্য। বিজয়াম্মা আরও জানিয়েছেন, পারিবারিক ঘটনাগুলি প্রকাশ করা তার কাছে অত্যন্ত বেদনাদায়ক।তাঁর প্রয়াত স্বামী, রাজশেখর রেড্ডি, তাদের সন্তান, এবং তিনি একসঙ্গে একটি সুখী পরিবারে ছিলেন। কেন তাদের পরিবার এত সমস্যার সম্মুখীন হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। 
    ওয়াইএস রাজশেখর রেড্ডি জীবিত থাকাকালীন কিছু সম্পত্তি তাঁর মেয়ে শর্মিলা এবং ছেলে  জগন্মোহন রেড্ডির নামে হস্তান্তর করেছিল। এটাকে সম্পত্তি ভাগ করা বলে না।এরপরেই ওয়াইএস বিজয়াম্মার মন্তব্যের নিন্দা করে এক বিবৃতিতে ওয়াইএস জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি বলেছেন, মা নিরপেক্ষ নন।
    ছবি  সৌজন্যে : এক্স