বারবার কথা পাল্টেছেন মা-মেয়ে, পুলিশের কাজ করেছেন স্থানীয়রাই: শশী

0
113
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

কখনও বলেছেন ট্রলি ব্যাগে কুকুরের দেহ, চেপে ধরতেই কথা পাল্টে শাশুড়ির আত্মহত্যার তত্ত্ব। বারবার কথা পাল্টালেও শশী পাঁজা বলেছেন পুলিশের প্রাথমিক কাজ করেছেন স্থানীয়রা।

মন্ত্রী জানিয়েছেন মঙ্গলবার সকালে ট্রলিব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের অভিযুক্ত মা-মেয়ে জানিয়েছিলেন কুকুর মারা যাওয়ায় জল সমাধি দিতে এসেছেন। কিন্তু ভারী ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়দের চেপে ধরেন। শশী পাঁজা আরও জানিয়েছেন এরপরেই অভিযুক্ত মা-মেয়ে জানিয়েছিলেন পিসিশাশুড়ি আত্মহত্যা করেছেন তাই দেহ নিয়ে এসেছেন। এরপরেই খবর দেওয়া হয় উত্তর বন্দর থানাকে। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন গঙ্গার ঘাটে অনেকেই ঘুরতে আসেন। দুজন মহিলা একটি ট্রলি ব্যাগ নিয়ে গঙ্গার ধারে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয়।

ট্রলিটি গঙ্গায় ভাসাতে যাওয়ার সময়ই স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুরো বিষয়টি সামনে আসে। দুই মহিলা বাববার কথা পাল্টালেও স্থানীয়রা যেভাবে মাথা ঠান্ডা করে ধাপে ধাপে প্রতিরোধ গড়ে তুলেছেন তা প্রশংসীয়। পুলিশের প্রাথমিক কাজ করেছেন স্থানীয়রাই।