
ছেলের সঙ্গে বাইকে চেপে বাড়ি ফেরার সময় বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মায়ের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোণা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং ক্রসিংয়ে।
পুলিশ জানিয়েছে, মৃতা বছর ৫৫-র আনোয়ারা বেগম। স্থানীয় সূত্রে খবর, বুধবার মাকে বাইকের পিছনে চাপিয়ে তাঁর ছেলে যখন হ্যাংস্যাং মোড় থেকে ক্যারি রোডের দিকে যাচ্ছিলেন। তখন একটি লরির পাশেই ছিল। পাশাপাশি যাওয়ার সময় মোটর বাইকের হ্যান্ডেলে লরি ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে বাইক নিয়ে ছিটকে পড়ে যান চালক ছেলে। আর মা পড়েন রাস্তার ডানদিকে।
ওই সময় পিছন থেকে আসা একটি লরি ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়। পুলিশ জানায় ঘটনার পরেই ঘাতক লরিটি পালিয়ে গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
