ধারালো বাঁট দিয়ে গৃহবধূকে মারধর শাশুড়ি-ননদের

0
156
ছবি সৌজন্যে : নিজস্ব
ধারালো বঁাঁট দিয়ে দক্ষিণ ২৪ পরগনার দাঁড়িয়া পঞ্চায়েতের এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।
আক্রান্ত ওই গৃহবধূকে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার আমঝাড়ার জয়দেব পাড়া এলাকার মৌমিতা খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ক্যানিংয়ের সুন্দিপুকুরিয়া গ্রামের যুবক খোকন হাজারীর। প্রেম পরিণত হয় বিয়েতে। দম্পতির দুই ছেলে রয়েছে। অভিযোগ, গত প্রায় দুমাস আগে থেকেই শাশুড়ি গৌরী হাজারী ও ননদ সুন্দরী নস্কর প্রতিনিয়ত বধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। শুক্রবার রাতেও দেওয়ালে মাথা ঠুকে দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেয়, ধারালে বঁটি নিয়ে বধূর উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধরকরে বলে অভিযোগ।
এমনকি প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা মৌমিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।