মহারাষ্ট্রে তিন কন্যাকে বিষ মাখানো ভাত খাইয়ে খুন করলেন মা!

0
101
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মহারাষ্ট্রের ঠাণেতে তিন সন্তানকে বিষ মাখানো ভাত খাইয়ে মেরে ফেলার অভিযোগে পুলিশে হাতে গ্রেফতার হয়েছেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, পারিবারিক অশান্তি জেরে ওই কাণ্ড ঘটিয়েছেন বলে জানান ২৭ বছরের ওই মহিলা।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা সন্ধ্যা বেড়ে-র দাবি তার স্বামী রোজ মদ্যপান করতেন। সেই হতাশায় থেকে নিজের তিন নাবালিকা কন্যার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিলেন। গত ২০ জুলাই তিনজনকেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় দুই বোনকে মুম্বইয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তৃতীয় জনকে নিয়ে যাওয়া হয় নাসিকের একটি হাসপাতালে। ২৪ জুলাই দু জন এবং ২৫ জুলাই আরও এক বোনের মৃত্যু হয়েছে।