
একজনের বয়স ৬, অন্যজন ৮। সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে ছেলে-মেয়েকে রেখেই বেপাত্তা হয়ে গিয়েছেন মা।
অভিযোগ রাতের দিকে ওই মহিলা এক ব্যক্তিকে বাচ্চা দুটির ওপর নজর রাখতে বলে চলে যান। আর ফেরেন নি ওই মহিলা। মঙ্গলবার সকাল থেকে এলাকায় বাচ্চা দুটোকে একা একা ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরেই খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানার পুলিশকে। তাঁরাই শিশুটোকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।
জানা গিয়েছে বাচ্চা দুটো সম্পর্কে ভাই বোন। কিন্তু তাঁদের মা কেন এখানে রেখে চলে গিয়েছেন তার খোঁজ শুরু করেছে পুলিশ।দুই শিশুকে সি ডাব্লিউ সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।








