
দুই সন্তানের মা, ৮ বছরের ছোট প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাওয়ায় রাগের বশে তাঁকে ১৭ বার ছুরির কোপ বসিয়ে খুন করেছে এক যুবক।
বেঙ্গালুরুর একটি হোটেল থেকে মৃত মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাঝে মধ্যেই একান্তে সময় কাটাতে ওয়ো হোটেল রুম বেছে নিত ওই প্রেমিক যুগল। সম্প্রতি বাড়িতে তাঁর সম্পর্কে কথা জানাজানি হতেই মৃত হরিণী প্রেম ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন।
তবে সম্পর্ক শেষ করতে চাননি পেশায় ইঞ্জিনিয়ার যশ। তাই কথা কাটাকাটি থেকে রাগের মাথায় ছুরি দিয়ে একের পর এক কোপ বসাতে থাকে প্রেমিকাকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে হরিণী। ইতিমধ্যেই সব্রামণ্যপুরা থানা এ বিষয়ে তদন্ত শুরু করেছে। গ্রেফতার করা হয়েছে বয়সে বড় দুই বাচ্চার মা প্রেমিকাকে খুনে অভিযুক্ত যশকে।







