দুই সন্তানকে খুন করে আত্মঘাতী মা

0
343
ছবি সৌজন্যে : নিজস্ব

নিজের ছেলে এবং মেয়েকে খুনের পর মায়ের আত্মঘাতী হওয়ার অভিযোগে সপ্তমীর সকালে শোকের ছায়া নেমেছে পুরাতন মালদার হালদারপাড়ায়।

জানা গিয়েছে বছর ২৭-র রূপালি হালদার তাঁর দুই সন্তান বছর ছয়ের অয়ন হালদার এবং ৬ মাসের মেয়ে রিমির দেহ সোমবার ঘরের থেকে উদ্ধার হয়। ঘটনার পরেই রূপালি হালদারের স্বামী অসিত হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বামী অসিত হালদারকে নিয়ে কিছুদিন ধরে বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে থাকছিল রূপালি। তিন চার মাস আগে সেখান থেকে মালদায় ফেরেন তারা। জানা গিয়েছে ষষ্ঠীর রাতে অসিত হালদার ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে বেরতে চাইলে আপত্তি করে রূপালি। এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। পরবর্তীতে দুই সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমোতে যায় রূপালি। অসিত হালদার অন্য ঘরে ঘুমায়।

সোমবার বেলা হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় বাড়ির লোকজনদের। এরপর দরজা ভেঙে ৩ জনের দেহ দেখতে পায় তারা। বিছানার মধ্যে পড়ে ছিল শিশুদের দেহ। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ছিল রূপালির দেহ। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ। তিনটি দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ।