গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Bankura মা সারদার জন্মতিথি, জমজমাট জয়রামবাটি

    মা সারদার জন্মতিথি, জমজমাট জয়রামবাটি

    0
    329
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মা সারদার ১৭৩ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই জমজমাট মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি।
    পাশাপাশি ভক্ত সমাগম বেলুড় মঠ এবং বাগবাজার মায়ের বাড়িতেও। ভোর থেকে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয়েছে মা সারদার জন্মতিথি উদযাপন। ভোরে মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে সেই উৎসবের সূচনা করেছেন সন্ন্যাসীরা। এরপর বেদমন্ত্র পাঠ, স্তবগান ও মা এর বিশেষ পুজো হয়েছে। পাশাপাশি বাগবাজার মায়ের বাড়িতেও সকালে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয়েছে মায়ের জন্মতিথি উদযাপন। ভোরবেলা রামকৃ্ষ্ণের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে বেলুড় মঠে। এরপর একে একে স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোমের সূচি রয়েছে। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুড় মঠ, সারদা মঠ, বাগবাজারে মায়ের বাড়িতে। সন্ধ্যারতি দিয়ে শেষ হবে সারদা মায়ের জন্মতিথি উৎসব। বাগবাজারে মায়ের বাড়িতেও সারাদিন ধরে ছিল বিশেষ পুজোর আয়োজন। দুপুরে হোমের আয়োজন করা হয়েছে। ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর , বাংলায় ১২৬০ সনের ৮ পৌষ কৃষ্ণা সপ্তমী পুণ্য তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদাদেবী৷
    ঠাকুর রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে৷ আর স্বামীজি তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।