গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গন লন্ডনে

    ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গন লন্ডনে

    0
    193
    ছবি সৌজন্যে : এক্স

    লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

    এ সময় তাকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা। মাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। দেশনেত্রী পরিচয় কিছু সময়ের জন্য পেছনে ফেলে বেগম জিয়া হয়ে ওঠেন মমতাময়ী মা।এ সময় বিমানবন্দরে উপস্থিত লোকজন বলতে শুরু করেন, এই মিলন কত আকাঙ্ক্ষার সেটি না দেখলে বোঝা যাবে না।এই মিলনের উষ্ণতা এতই তীব্র যে, মাইনাস তাপমাত্রার তুষারাবৃত লন্ডন যেন উষ্ণ হয়ে উঠল। বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জিয়া প‌রিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরা। ঢাকা থেকে সাংবাদিক জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে তারেক রহমান সরাসরি হাসপাতালে নিয়ে যান।বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি কালো গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান।

    এর আগে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকা ছাড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া।