গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment টাকার জন্য জয়াকে নির্যাতন করতেন মা

    টাকার জন্য জয়াকে নির্যাতন করতেন মা

    0
    67
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    ছোটবেলার ট্রমা এখনো অক্ষত মুম্বাই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় বাঙালি অভিনেত্রী জয়া ভট্টাচার্যের।

    কিভাবে দিনের পর দিন নিজের মায়ের হাতেই নির্যাতিত হতে হয়েছিল তাঁকে, তা ভাবলে এখনো স্তব্ধ হয়ে যান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ দিনগুলোর কথাই প্রকাশ্যে নিয়ে এসেছেন। টাকা রোজগারের জন্য তাঁর মা যেভাবে দিনের পর দিন অকথ্য নির্যাতন করতেন, তা আজও তাঁর চোখে জল এনে দেয়। জয়া ভট্টাচার্য, বাঙালি হলেও ছোট থেকে বড় হওয়াটা মুম্বাইতেই। টেলিভিশনের পর্দা থেকেই অভিনয় জীবন শুরু করেছিলেন।একতা কাপুরের কিঁউকি শাস ভি কভি বহু থি ধারাবাহিকে পায়েল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী।এরপর কসম সে, ঝাঁসি কি রানি ধারাবাহিক তাঁকে আরও বেশি করে দর্শকের কাছে পৌঁছে দেয়। তবে শুধুই সিরিয়াল নয়।সঞ্জয়লীলা বনশালির দেবদাস ছবিতে শাহরুখ খানের মা হয়ে এবং লজ্জা ছবিতে দুরন্ত অভিনয় করে নজর কেড়েছিলেন জয়া।তবে মূলত সিনেমার পর্দায় নয়, ছোটপর্দাতেই রাজত্ব তাঁর। কিন্তু সেই জয়ারই ছোটবেলাটা ছিল ভয়ংকর। প্রতিদিন পরিবারের হাতে বিশেষ করে মায়ের হাতে নির্যাতিত হতে হত তাঁকে।জানা গেছে অভিনয় জগতে কখনই আসতে চাননি জয়া। তাঁর মা-ই জোর করে বিনোদন জগতে ঠেলে দেন তাঁকে। এই সাক্ষাৎকারে জয়া বলেছেন, প্রথম প্রথম কাঁদতেন, জেদ করতেন। যেতে চাইতেন না স্টুডিওপাড়ায়।বদলে মিলত চাবুকের আঘাত। গরম লোহার ছ্যাঁকা,ঘর বন্ধ করে রোজ কাঁদতেন। পরে অবশ্য সহ্য় করে ফেলেছিলেন মায়ের অত্য়াচার। একগুঁয়ে হয়ে গিয়েছিলেন।জয়া জানিয়েছেন,বাবাই ছিল একমাত্র আশ্রয়। বাবা তাঁকে অনেক বোঝাত। বাবাও মায়ের এমন ব্যবহারের কোনো প্রতিবাদ করতে পারতেন না। কারণ বাবা কিছু বললেই অশান্তি বেড়ে যেত।

    এতসব প্রতিবন্ধকতা পেরিয়ে অভিনয় জীবনে সফল জয়া। বলিউডে তাঁকে এক নামে চেনেন সবাই। তবু ছোটবেলার কথা মনে পড়লে আজও ভয়ে চুপসে যান অভিনেত্রী জয়া ভট্টাচার্য ।