মায়ের মৃত্যুর, ৫ দিনের প্যারোলে মুক্তি অর্পিতার

0
170
partha arpita ke jail e jiggesa korte chay aaykor
partha arpita ke jail e jiggesa korte chay aaykor

মায়ের মৃত্যুর কারণে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায় ৫ দিনের প্যারোল মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার আদালত অর্পিতার ৫ দিনের প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-র ২৩ জুলাই তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই ইডি গ্রেফতার করেছিল তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনের ফ্ল্যাট এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। উদ্ধার হয়েছিল ৫ কোটি টাকারও বেশি সোনার গয়না। অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রায় আড়াই বছর হতে চলল।

এখনও মামলা আদালতে বিচারাধীন। অর্পিতা মুখোপাধ্যায়ের মা বেলঘরিয়ার বাড়িতে থাকতেন। তাঁর অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য প্যারোল মঞ্জুর করেছে আদালত।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক