
মঙ্গলবারের বিপর্যয়ের পর থেকে নিখোঁজ রামপুরহাটের বৃদ্ধা গায়ত্রী দে-র মৃত্যু হয়েছে। ফোনে মায়ের ছবি দেখে শনাক্ত করেছেন বলে দাবি করেছেন ছেলেরা।
যদিও প্রশাসনের তরফে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। জানা গিয়েছে পদপিষ্ট হয়ে মৃতদের যে ছবি উত্তরপ্রদেশ সরকার প্রকাশ করেছে প্রয়াগরাজ থেকে পাড়ারই এক ব্যক্তি সেই ছবি পাঠিয়েছিলেন। তাতেই মায়ের দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। ২৭ জানুয়ারি ফরাক্কা থেকে ৩১ জনের একটি দলের সঙ্গে মহাকুম্ভে শাহি স্নানে গিয়েছিলেন গায়ত্রী দে। পরিবারের সদস্যরা রামপুরহাটের এসডিওকে জানিয়েছেন। এদিকে ছেলের সঙ্গে মহাকুন্তে গিয়ে নিখোঁজ হয়েছেন গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল। পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই মায়ের আর কোনও খোঁজ পাচ্ছেন না ছেলে গৌরাঙ্গ মণ্ডল। অন্যদিকে মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে আর খোঁজ নেই রিজেন্ট পার্কের বাসিন্দা সুবীর নন্তরের।
যে গ্রুপের সঙ্গে সুবীর নম্বর গিয়েছিলেন তাঁরা ভিড় দেখে পিছিয়ে এলেও স্নানের জন্য এগিয়ে গিয়েছিলেন সুবীর নন্তর। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ মিলছে না তাঁর।
