গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment খোরপোশের দাবি নেই মৌনীর

    খোরপোশের দাবি নেই মৌনীর

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    সম্প্রতি অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার যৌথ ভাবে ঘোষণা করেছেন যে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়েও নানা আলোচনা। অন্যদিকে, লোকজন তাঁদের সম্পর্ক ভাঙার নেপথ্যে দায়ী করেছেন মৌনীর প্রিয় বান্ধবী দিশা পটানীকে।

    অনেকেই দাবি করেন, মৌনী ও সূরজের সম্পর্কে নাকি তৃতীয় মানুষ হয়ে ঢুকে পড়েন তিনি। এখন খবর, দুবাইয়ের প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী সূরজের থেকে নাকি মোটা টাকা খোরপোশও চেয়ে বসেছেন মৌনী। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সূরজ। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন সূরজ। সেখানে প্রথমেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মৌনী একেবারেই তাঁর থেকে কোনও খোরপোশ নিচ্ছেন না। শুধু তা-ই নয়। সূরজ লিখেছেন, আমি ও মৌনী যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা একেবারেই সম্মানের সঙ্গে হচ্ছে। আমাদের বিচ্ছেদের ঘোষণার পরে যে সব আলোচনা চলছে, সেগুলো সর্বৈব মিথ্যা ও মনগড়া। অনেকেই আমাদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় ব্যক্তিকে দায়ী করেছেন।

    আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমাদের সম্পর্কের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই।এ দিকে সোশ্যাল মিডিয়ায় দিশা ও মৌনীর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। অনেকের মতে মৌনী ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও তার পরেও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটাগরিকেরা। এবার ময়দানে নামলেন মৌনীর স্বামী। তিনি সাফ বলে দিয়েছেন, সম্পর্ক ভাঙার পরে এখন কিছু বন্ধুদের নাম টানা হচ্ছে। কিন্তু, তাঁদের সঙ্গে আমাদের বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই।