গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment মৌনীর চার বছরের দাম্পত্যে ইতি 

    মৌনীর চার বছরের দাম্পত্যে ইতি 

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ক’দিন আগে অভিনেত্রী মৌনী রায়ের ডিভোর্সের খবর কালবৈশাখীর মতো আছড়ে পড়েছিল। মৌনী-সূরজের বিচ্ছেদের গুঞ্জনে,পরস্পরকে সোশাল মিডিয়ায় আনফলো’করা থেকেই বিচ্ছেদ গুঞ্জন জোরাল হয়।

    সোশ্যাল মিডিয়া থেকে স্বামী সূরজ নামিবিয়ার সঙ্গে সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন বঙ্গললনা। আরও একধাপ এগিয়ে ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই ডিলিট করে দিয়েছেন।বিবাহবিচ্ছেদ জল্পনার মাঝেই মুম্বইয়ের রাস্তায় সেলেব পাপারাজ্জিদের লেন্সবন্দি হন মৌনী রায়, তবে কোনও কথা না বলে সটান গাড়িতে উঠে যান।সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ব্যক্তিগতজীবনে গোপনীয়তা বজায় রাখার আর্জি করেছিলেন। এবার বিবাহবিচ্ছেদ জল্পনায় সিলমোহর দিয়েছেন খোদ মৌনী রায়।ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল  হিসেবে পরিচিত মৌনী-সূরজের বিচ্ছেদ চর্চা যখন পেজ থ্রির হট কেক, ঠিক সেই সময়ই নীরবতা ভাঙলেন নাগিন খ্যাত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশে জানিয়ে দিয়েছেন, তাঁদের দীর্ঘ চার বছরের দাম্পত্যের জার্নি শেষ করছেন। তবে আগামীতে তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে। সেই সঙ্গে মৌনীর অনুরোধ,এই কঠিন সময়ে যেন ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রেখে তাঁদের সিদ্ধান্তকে সম্মান করা হয়।সূরজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়লেও তাঁদের বন্ধুত্ব চিরন্তন সেই বিষয়টিও স্পষ্ট করেছেন বঙ্গতনয়া। শোনা যাচ্ছে,নতুন বছরের শুরু থেকেই নাকি সম্পর্কে চিড় ধরতে শুরু করে।অন্দরের খবর,মৌনীর স্বামী প্রতারণা করছেন।

    বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সূরজ। শুধু তাই নয়,এমন গুঞ্জনও টিনসেল টাউনের আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে যে, মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নামিবিয়ার।