
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুনী দ্বীপে মাটির বাধ ভেঙে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যার জেরে আতঙ্কিত স্থানীয় প্রায় ৩০০ টি পরিবার। স্থানীয়দের দাবি, অমাবস্যার কোটালে নতুন করে মাটির বাধ ভাঙতে শুরু করেছে। অস্থায়ীভাবে বাধে ওপর কাপড় দিয়ে ভাঙন রোখার চেষ্টা করলেও, তা খুব একটা ফলপ্রসু হচ্ছে না। পর্যটকদের কাছেও উইকএন্ডের অন্যতম ফেভারিট ডেস্টিনেশন ওই মৌসুনী দ্বীপ। অথচ ভাঙা অংশ দিয়ে নোনা জল ঢোকায় স্থানীয়দের বাড়ি এবং পর্যটকদের জন্য কটেজগুলি ভাঙনের মুখে পড়েছে।
পাশাপাশি স্থায়ী ও পাকা বাধের দাবিও তুলেছেন তারা।
