
নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুনের মধ্যে নামখানার মৌসুমি দ্বীপের হোম স্টেতে আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শীতের উইকএন্ডে এমনিতেই পর্যটকদের ভিড় মৌসুনি দ্বীপে।
তার মধ্যেই শনিবার বিকেলে হঠাৎ করেই আগুন লেগে যায় মৌসুনি দ্বীপের একটি হোম স্টেতে। পর্যটকদের উদ্ধারে হাত লাগান স্থানীয়রা। কোনওমতে কটেজ থেকে বেরিয়ে যান পর্যটকরা। পর্যটকরা রক্ষা পেলেও পুড়ে গিয়েছে জিনিসপত্র। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে ১১টি কটেজ।
প্রাথমিকভাবে প্রশাসনের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। হোম স্টে গুলোয় দমকলের ছাড়পত্র রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
