
বেলডাঙায় ইন্ধন দিচ্ছে বিজেপি আরেক নতুন গদ্দার। মুর্শিদাবাদের বহরমপুরে দাঁড়িয়ে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নাম না করেই দলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন তিনি। তৃণমূলের সাধারণ সম্পাদকের কথায় তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন বাংলায় নতুন এক গদ্দার তৈরি হয়েছে। বিজেপির বাবুদের ইন্ধন আর নতুন গদ্দারের মদতেই অশান্তি ছড়িয়েছে। নাম না করেই হুমায়ুন কবিরকে আক্রমণ করে তিনি বলেছেন যিনি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন, তিনি ২০১৯-এ বিজেপির প্রার্থী ছিলেন। সবাইকে শান্ত থাকার কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্মীয় রাজনীতির উস্কানিতে আখেরে লাভ হবে বিজেপির। এঁরা একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়।
এই শক্তির বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। তাঁর দাবি মুর্শিদাবাদ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে তৃণমূল কংগ্রেসকে আড়াইশো-র বেশি আসন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
