
লোকসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় তদন্তকারী সংস্থা-র বিশেষ অনুমতি পেয়েছিলেন আব্দুল রশিদ। এর আগে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটপর্ব শুরুর ঠিক আগে দিল্লি হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল।
এবার বারামুলার নির্দল সাংসদ তথা আওয়ামি ইত্তেহাদ পার্টি’র প্রতিষ্ঠাতা-প্রধান আব্দুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের পাঁচ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট।
পিতার মৃত্যু-পরবর্তী ধর্মীয় আচার-অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী ২৫-৩০ জুন সাংসদ রশিদের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং এবং বিচারপতি মধু জৈনের বেঞ্চ। পিতার মৃত্যুর কারণে চলতি মাসের ১৮ তারিখ অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক সাহায্যের মামলায় অভিযুক্ত রশিদ। ২ জুন সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে। দুই বিচারপতির বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, ওই দিন আন্তসমর্পণ করতে হবে বারামুলার সাংসদকে।





