গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, বেঘোরে মৃত সাংসদ

    ফুটবল খেলতে গিয়ে অসুস্থ, বেঘোরে মৃত সাংসদ

    0
    70
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শিলংয়ের সাংসদ রিকি এজে সিঙ্গকন। হাসপাতালে চিকিৎসক না মেলায় প্রাথমিক চিকিৎসা পাননি তিনি। পরে মৃত্যু হয়।
    জনপ্রিয় সাংসদের মৃত্যুতে শোকের ছায়া মেঘালয়ের রাজনীতিতে। রিকি এজে সিঙ্গকন গত কয়েক বছরে মেঘালয়ের রাজনীতির অন্যতম জনপ্রিয় নাম। ২০২৪ সালে খানিকটা চমকপ্রদভাবে তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা ভিনসেন্ট পালাকে প্রায় পৌনে চার লক্ষ ভোটে হারিয়ে সংসদে গিয়েছেন।
    বৃহস্পতিবার শিলংয়ের মালওয়াই মাওইংয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন ৫৪ বছরের সাংসদ। খেলতে খেলতে আচমকা লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় মাওইং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক সেসময় উপস্থিত ছিলেন না। ফলে প্রাথমিক চিকিৎসাও পাননি।