
দুর্গাপুজোর আবহে বিজেপি সংসদ জগন্নাথ সরকারের নদিয়ার বাড়িতে ধরা পড়েছে এক প্রতারক। এমনই অভিযোগ করেছেন খোদ সাংসদ। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে দাবা খেলার একজন সুদক্ষ খেলোয়াড় হিসেবে ওই ব্যক্তি অতীতে ১০ হাজার টাকা নিয়েছিলেন।
এরপর ফের মঙ্গলবার মহিলাদের স্বনির্ভরতার জন্য প্রায় ৫০ জনকে সেলাই মেশিন প্রদান দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের ট্যাব বিতরণের মাঝেই তিনি উপস্থিত হয়ে জানিয়েছিলেন ধার নেওয়া ১০ হাজার টাকা তিনি ফেরত দিতে পারছেন না। কিন্তু পুনরায় বুধবার আবার এসে ১৫ হাজার টাকা সহযোগিতা চাইলে সন্দেহ হয় ইন্টারনেট সার্চ করে তার খেলার যাবতীয় তথ্য এবং বিদেশে কোথায় খেলতে যাচ্ছেন সে বিষয়ে খোঁজখবর নিতেই সকলের চক্ষু চড়ক গাছ এ ধরনের কোনো সংস্থাই নেই!
এমনকি বিদেশে খেলার বিষয়টিও ভুয়ো। সাংসদ শান্তিপুর থানার পুলিশকে গোটা বিষয়টি জানালে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
