গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National সোফিয়াকে কটাক্ষ বিজেপির মন্ত্রীর! আসরে মহিলা কমিশন

    সোফিয়াকে কটাক্ষ বিজেপির মন্ত্রীর! আসরে মহিলা কমিশন

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতীয় সেনার সেই কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। তাঁর সেই সন্ত্রাসবাদীদের বোন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন।
     কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর এক্স হ্যান্ডলের পোস্টে লিখেছেন, এটা অত্যন্তই দুর্ভাগ্যজনক যে, কিছু দায়িত্বশীল ব্যক্তি নারীদের প্রতি এমন অবমাননাকর মন্তব্য করে যাচ্ছেন। এটি শুধু নারীদের মর্যাদাকেই আঘাত করে না, দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সেই সব কন্যারও অপমান। মহিলা কমিশনের চেয়ারপার্সনের সংযোজন, কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে গোটা দেশ গর্বিত। উনি সফল ভারতীয় বোন, যিনি সাহস এবং নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করেছে। ওঁর মতো সাহসী মহিলার জন্য গোটা দেশ গর্বিত এবং ওঁর বিরুদ্ধে এ রকম অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা করা উচিত।
    বিজেপির মন্ত্রী বিজয় বলেছেন,  যারা মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করা হয়েছে। মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। বিতর্কের মুখে বিজয় বলেছেন, তাঁর কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তা হলে ১০ বার ক্ষমা চাইতেও রাজি।