২০৩১ পর্যন্ত রাজ্যে ক্ষমতায় তৃণমূলই : রচনা 

0
265
ছবি সৌজন্যে : নিজস্ব
২০২৬ কেন, ২০৩১ পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে- এ কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা ভাবতে হবে সেই উদাহরণ দিতে গিয়ে হুগলির সাংসদ রচনা বলেছেন, তাঁর ছেলে মুম্বইতে থাকে, পড়াশোনা করে। দু’মাস পরে দু’দিনের জন্য বাড়িতে এসেছে। আর আজ তিনি সাধারণ মানুষের মধ্যে এসেছেন। সাংসদ আরও বলেছেন, তিনি রাজনীতির লোক নন।
তবে এই ক’দিনের যেটা বুঝেছেন মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তাই তিনি সাংসদ হিসেবে সাধারণের পাশে সব সময় আছেন যে কোনও প্রয়োজনে।