
কেনিয়ার রাজধানী নাইরোবির এনগং রোডে সন্ধ্যায় ট্রাফিক সিগনালে গাড়ি থামানোর পর সংসদ সদস্য চার্লস ওংঅন্ডো ওয়্যারকে গুলি করে হত্যা করা হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা একটি মোটরসাইকেলের যাত্রীকে এমপির গাড়ির দিকে গুলি ছুড়তে দেখেছেন।কেনিয়ার ন্যাশনাল পুলিশ সার্ভিসের মুখপাত্র মুচিরি নিয়াগা এক বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত ছিল।তিনি আরো বলেছেন, এখনো এ বিষয়ে বিস্তারিত জানানোর সময় হয়নি। জানা গেছে, চার্লস ওংঅন্ডো ওয়্যার পশ্চিম কেনিয়ার কাসিপুল এলাকার সংসদ সদস্য ছিলেন।
তিনি মধ্য ডানপন্থী অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের ,ওডিএম প্রতিনিধিত্ব করতেন। দলটি ২০০৫ সালের প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিরোধিতা করে গঠিত হয়, সমালোচকদের মতে যা প্রেসিডেন্টকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করত।কেনিয়ার ডেইলি নেশন পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ওয়্যার প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে।
