মাঙ্কি পক্স ঠেকাতে জারি সতর্কতা কেন্দ্রের 

0
117
Warning center issued to prevent monkey pox
Warning center issued to prevent monkey pox
দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে মাঙ্কি পক্স সংক্রমণের খবর মিলতেই সতর্ক হয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত বিমানবন্দর এবং কর্তৃপক্ষের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে।
পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তের স্থলবন্দরগুলিতে আগত যাত্রীদের এমপক্সের লক্ষণগুলি আছে কিনা, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্যমন্ত্রক এমপক্স রোগীদের বিচ্ছিন্ন করা এবং চিকিত্সার জন্য দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদারজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালকে নোডাল কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে। প্রসঙ্গত, আফ্রিকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই মাঙ্কি পক্স নিয়ে গোটা বিশ্বে গত সপ্তাহে জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই ১৪ হাজারেও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে। তার পর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল।