
বেতন বাড়ল সাংসদ এবং প্রাক্তন সাংসদদের। এক লাফে ২৪ হাজার টাকা বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ, এবার ১ লক্ষ থেকে সাংসদদের বেতন বেড়ে দাঁড়াল ১লক্ষ ২৪ হাজার টাকা। সাংসদদের দৈনিক ভাতাও বৃদ্ধি পেয়েছে। ২ হাজার টাকা থেকে বেড়ে মাসিক আড়াই হাজার টাকা করা হয়েছে ভাতা। একই সঙ্গে প্রাক্তন সাংসদদের পেনশনও বাড়ানো হয়েছে।
২৫ হাজারে বদলে এবার থেকে ৩১ হাজার টাকা পেনশন পাবেন প্রাক্তন সাংসদরা। সংসদ সদস্য এবং প্রাক্তন সদস্যদের বেতন, দৈনিক ভাতা এবং পেনশন ও অতিরিক্ত পেনশন বৃদ্ধি কার্যকর হবে ১ এপ্রিল, ২০২৩ থেকে। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে বেতন বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।








